সংবাদ শিরোনাম:

পদ্মা সেতুর যত রেকর্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:17:48 pm, Thursday, 10 December 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হলো আজ বৃহস্পতিবার। এর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু কাঠামো পূর্ণতা পেল। ইতোমধ্যে পদ্মা সেতু কয়েকটি রেকর্ড করে ফেলেছে। প্রকল্প সূত্র বলছে, বিশ্ব রেকর্ডের সংখ্যা তিনটি।

১) সেতুর পাইলিং

পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। এসব পাইল তিন মিটার ব্যাসার্ধের। বিশ্বে এখনো পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি এবং মোটা পাইল বসানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

২) ভূমিকম্পের বিয়ারিং

এই সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা হচ্ছে ১০ হাজার টন। এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে।

৩) নদীশাসন

নদীশাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে ১১০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে নদীশাসনে এককভাবে এত বড় দরপত্র আর হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পদ্মা সেতুর যত রেকর্ড

প্রকাশের সময় : 09:17:48 pm, Thursday, 10 December 2020