সংবাদ শিরোনাম:

বল দেয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে শিশুকে বলাৎকার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:54:08 pm, Thursday, 10 December 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরে আট বছর বয়সী এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন জানান, শহরের ষষ্ঠিতলাপাড়ার কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে বল দেয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে তিনি কোতয়ালি থানায় অভিযোগ দেন। এরপর অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকে কমলচন্দ্র কর্মকারকে আটক করে পুলিশ।

যশোর কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কমলচন্দ্র কর্মকারকে দুপুরেই আটক করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বল দেয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে শিশুকে বলাৎকার

প্রকাশের সময় : 08:54:08 pm, Thursday, 10 December 2020