অনলাইন ডেস্ক// ॥
বেতাগীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কছে বেতাগী থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এসআই দাদন মিয়া, রানিপুর তদন্ত কেন্দ্রের এ.এস.আই নাসিরের সমন্বয়ে গঠিত টীম বিশেষ অভিযান চালিয়ে মো:সিদ্দিকুর রহমান মোল্লা (৩৪) কে উপজেলার গড়িয়াবুনিয়া গ্রামের তার বসত ঘর থেকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বেতাগী থানা পুলিশ সুত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বেতাগী থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছিল স্থানীয়দের অভিযোগের কারনে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Reporter Name 

















