সংবাদ শিরোনাম:

৯ দফা দাবীতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:46:12 pm, Saturday, 5 December 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা দেশে অব্যাহত ধর্ষন ও নারীর উপর সহিংসতার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক বিচার সহ ৯ দফা দাবীতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষন ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, বরিশাল’ নামে একটি সংগঠনের উদ্যোগে শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি রাহুল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় সাধারন সম্পাদক দিপক শলি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।

বক্তারা ধর্ষন ও নারীর উপর সহিংসতার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক বিচার, পাহাড়-সমতলে আদিবাসী নারীদের উপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল গঠন সহ তাদের ৯ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং মহিলা ফোরামের উদ্যোগে নগরীতে ধর্ষন বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৯ দফা দাবীতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : 05:46:12 pm, Saturday, 5 December 2020