সংবাদ শিরোনাম:

যুবলীগ নেতার রান্নাঘরে মিলেছে তিনটি তাজা বোমা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:29:01 pm, Saturday, 5 December 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাতক্ষীরার দেবহাটায় মহিউদ্দীন গাজী নামক এক যুবলীগ নেতার রান্নাঘর থেকে মিলেছে তিনটি তাজা পেট্রোল বোমা।

শনিবার সকালে দেবহাটার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে ওই পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তবে আইনের চোখে অপরাধী সাজাতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি করা হতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয় সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন বলছেন, শুক্রবার রাতে কে বা কারা যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর বাড়ির রান্নাঘরের মধ্যে ৩টি পেট্রোলবোমা রেখে যায়। শনিবার সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য ঘরে প্রবেশ করলে খাটের নিচে পরিত্যাক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পায়। পরে তাকে (চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন) জানালে তিনি সাথে সাথে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি প্যাকেটে থাকা তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। পুলিশের পাশাপাশি র‍্যাবও মাঠে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যুবলীগ নেতার রান্নাঘরে মিলেছে তিনটি তাজা বোমা

প্রকাশের সময় : 05:29:01 pm, Saturday, 5 December 2020