সংবাদ শিরোনাম:

কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে কাজীর ধর্ষণ,মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:26:40 am, Friday, 4 December 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার ধামরাইয়ে কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী ধামরাই থানায় বৃহস্পতিবার অভিযোগ করার পর কাজীকে গ্রেফতার করা হয়। শুক্রবার ওই কাজীকে আদালতে পাঠানো হবে।

কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার ধামরাই দক্ষিণ পাড়ায় দীর্ঘদিন ধরে এব বাসা ভাড়া নিয়ে বিয়ের নিবন্ধনের কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার ওই বাসা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই নারীর বরাত দিয়ে ধামরাই থানার এসআই মো. সাইদুজ্জামান বলেন, প্রায় এক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে ৩৫ বছর বয়সী ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কয়েক মাস পর ওই নারী এক লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী ইউসুফ আলী কাবিন নামায় দেনমোহরের টাকা বাড়িয়ে দেবেন বলে প্রলোভন দেখান।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় কাবিননামায় এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করে দেয়ার কথা বলে কাজী তার বাসায় ডেকে নেন ওই গৃহবধূকে। সে সময় তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিলে রাজী না হওয়ায় জোর করে ধর্ষণ করেন কাজী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাবিননামার টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধূকে কাজীর ধর্ষণ,মামলা

প্রকাশের সময় : 12:26:40 am, Friday, 4 December 2020