বরগুনায় ফ্যানে ঝুলছে ডাক্তারি পড়ুয়া বোনের লাশ, দরজা ভেঙে দেখল ছোটভাই Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় ফ্যানে ঝুলছে ডাক্তারি পড়ুয়া বোনের লাশ, দরজা ভেঙে দেখল ছোটভাই

বরগুনায় ফ্যানে ঝুলছে ডাক্তারি পড়ুয়া বোনের লাশ, দরজা ভেঙে দেখল ছোটভাই

বরগুনায় ফ্যানে ঝুলছে ডাক্তারি পড়ুয়া বোনের লাশ, দরজা ভেঙে দেখল ছোটভাই




তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে এক মেডিকেল শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত সায়লা শারমিন বৃষ্টি উপজেলার ছোটবগী ইউপির জাকির তবক গ্রামের বসির উদ্দিন ফোরকান মৃধার মেয়ে। তিনি ঢাকার আব্দুল্লাহপুরের সাপ্রো ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।

 

 

এ বিষয় তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, সকালে নাস্তা খেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করেন বৃষ্টি। এরপর দুপুরে খাবার খেতে না আসায় তার ছোটভাই হাসান রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ডাকে সাড়া না দেয়ায় দরজা ভেঙে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় ছোটভাই। পরে মা-ভাইয়ের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

ওসি আরো বলেন, ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে কেন এই মেডিকেল ছাত্রী আত্মহত্যা করেছেন, তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD