মিরপুরের দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মিরপুরের দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২

মিরপুরের দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২

মিরপুরের দারুস সালামে বিস্ফোরকসহ আটক ২




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর একটি দল বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

 

আটক ব্যক্তিরা হলেন- আউয়াল হোসেন (৩২) ও সোলাইমান মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও পুলিশের ওপর হামলা সংক্রান্ত মামলা রয়েছে।

 

 

শুক্রবার (২৭ নভেম্বর) তাদের আটক করার বিষয়টি জানান র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

 

 

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম সজল জানান, ওই দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

 

 

এছাড়া, পরস্পরের যোগসাজশে নাশকতার উদ্দেশে বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD