সংবাদ শিরোনাম:

ইউপি চেয়ারম্যানের হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:45:42 pm, Thursday, 26 November 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নড়াইলের কালিয়ায় জানাজায় যাওয়ার পথে সাবেক এক ইউপি চেয়ারম্যানের হত্যার উদ্দেশ্যে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার সকালে কালিয়া-নড়াইল সড়কের আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. লুৎফার রহমান মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালিয়া উপজেলার চাচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বনগ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান লুৎফার রহমানের সঙ্গে একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার দ্বন্দ্ব ও মামলা চলছিল। বনগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা লেগেই আছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় যাচ্ছিলেন লুৎফার রহমান। বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার গতিরোধ করেন মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে আসা ২৫-৩০ জন লোক।

এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরে তার হাত-পায়ের রগ কেটে ফেলা হয়।

আহত অবস্থায় লুৎফার রহমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লুৎফার রহমান মোল্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইউপি চেয়ারম্যানের হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ

প্রকাশের সময় : 06:45:42 pm, Thursday, 26 November 2020