সংবাদ শিরোনাম:

মাসখানেক পর শুরু হচ্ছে যাদের পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:07:39 pm, Thursday, 26 November 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও কারিগরি শিক্ষার পরীক্ষাগুলো মাসখানেক পর নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কারিগরি শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষাগুলো আটকে রয়েছে সে সব পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

আশাকরি মাসখানেক পরেই পরীক্ষাগুলো নিয়ে নিতে পারবো। এসব পরীক্ষার পরীক্ষার্থী কম। সারাদেশে একেক কেন্দ্রে ভাগ ভাগ করে আমরা পরীক্ষাগুলো নিতে পারবো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনার প্রস্তুতি নেন মাসখানেক। চূড়ান্ত পর্যায়ে অটোপাস দেয়া সম্ভব না। এইসএসসি অটোপাস হয়েছে তাতে অনেকে লিখেছেন, অটোপাস দিতে হবে। মনে রাখতে হবে আরো একটি পরীক্ষা দিয়ে তাদের ভর্তি হতে হবে। হয়তো অনেকে এখানেই শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন। তাই পরীক্ষাগুলো ছাড়া আপনাদের অটোপাস দেয়া হয়, তাহলে কর্মজীবনে বাধা সৃষ্টি হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যাতে প্রস্তুতি নিতে পারেন সে কারণে মাসখানেক সময় দিয়েই সূচি ঘোষণা করা হবে।

করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনালের কিছু পরীক্ষা হয়নি। কারিগরিতেও কিছু পরীক্ষা বাকি রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাসখানেক পর শুরু হচ্ছে যাদের পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : 06:07:39 pm, Thursday, 26 November 2020