সংবাদ শিরোনাম:

চারদিনের অধ্যক্ষ জিয়াউল!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:49:26 pm, Thursday, 26 November 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি বিএম কলেজের অধ্যক্ষ পদে চার দিনের জন্য যোগদান করলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

শুধু তাই নয় ৩০ নভেম্বর তার শেষ কার্য দিবস। ওই দিন ৩০ বছরের চাকরি জীবনের অবসান টানবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই আদেশে বলা হয়েছে, পিআরএল গমনের সুবিধার্থে প্রফেসর মু. জিয়াউল হককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাকে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান খান জানান, বৃহস্পতিবার তিনি কাজে যোগ দিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনি, রবি ও সোমবার তিন কার্যদিবস পাবেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক জিয়াউল হক ১৯৬১ সালের ১ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। জিয়াউল হক ১৯৭৬ সালে বরিশাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।সুত্র,ডেইলি বাংলাদেশ

১৯৮৬ সালে সৈয়দ হাতেম আলী কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের ২৫ মার্চ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল জেলার সরকারি বিএম কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ১৮ জুন বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করে ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চারদিনের অধ্যক্ষ জিয়াউল!

প্রকাশের সময় : 03:49:26 pm, Thursday, 26 November 2020