গৌরনদীতে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু

গৌরনদীতে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু

গৌরনদীতে বিষক্রিয়ায় ১১টি গরুর মৃত্যু




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে বিষক্রিয়ায় গরু খামারের ১১টি গরুর মৃত্যু হয়েছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক। মঙ্গলবার সকাল থেকে ফার্মের তত্ত্বাবধায়ক মানিক হোসেন পলাতক রয়েছে।

 

 

খামার মালিক ইয়াকুব হোসেন জানান, সোমবার বিকেলে খামারের একটি গরু অসুস্থ হয়ে পড়লে খামারের তত্ত্বাবধায়ক মানিকের কাছে গরু অসুস্থ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। গরু অসুস্থ হওয়ায় ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানায় মানিক। পরবর্তীতে ১১টি গরু অসুস্থ হয়ে পড়ে। রাতের মধ্যেই অসুস্থ ১১টি গরুই মারা যায়।

 

 

ইয়াকুব আরো জানান, সোমবার দুপুরে স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

 

 

এ ব্যাপারে গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD