সংবাদ শিরোনাম:

আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:38:08 pm, Monday, 23 November 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘নিভারে’ রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ওই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে ঘূর্ণিঝড়টি। নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।

নভেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

এদিকে আনন্দবাজার পত্রিকা’র খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

প্রকাশের সময় : 09:38:08 pm, Monday, 23 November 2020