গৌরনদীতে ঘরের মধ্যে জিম্মি করে লক্ষ টাকার গাছ জোর করে কেটে নিলেন প্রভাবশালী খোকন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ঘরের মধ্যে জিম্মি করে লক্ষ টাকার গাছ জোর করে কেটে নিলেন প্রভাবশালী খোকন

গৌরনদীতে ঘরের মধ্যে জিম্মি করে লক্ষ টাকার গাছ জোর করে কেটে নিলেন প্রভাবশালী খোকন

গৌরনদীতে ঘরের মধ্যে জিম্মি করে লক্ষ টাকার গাছ জোর করে কেটে নিলেন প্রভাবশালী খোকন ।




গৌরনদী প্রতিনিধি॥ ঘরের মধ্যে জিম্মি করে আটকে রেখে লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খোকন হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।স্থানীয় প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছেন না ভুক্তভোগী পরিবারটি।

 

 

জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের সাহেব আলী হাওলাদারের পুত্র খোকন হাওলাদার (লুঙ্গী খোকন) তার সহযোগী মহসীন বেপারীসহ কয়েকজনকে নিয়ে মৃত. করম আলী ফকিরের পুত্র হারুন ফকিরের বাড়িতে এসে তাকে ( হারুন ফকির) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে ঘরের মধ্যে আটকে রেখে প্রায় এক লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়।

 

 

হারুন ফকিরের মেয়ে অভিযোগ করে বলেন, কিছুদিন আগে খোকন হাওলাদার ও মহসীন বেপারীসহ বেশ কয়েকজন মিলে কোন টাকা পয়সা না দিয়েই তার বাবা-মাকে ঘরের মধ্যে আটকে রেখে প্রায় লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়।এবং এই ঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দিয়ে যায়।

 

 

তিনি কান্নার জড়িত কন্ঠে বলেন, এলাকায় খোকন হাওলাদারের ব্যাপক প্রভাব থাকায় আমার বাবা ভয়ে কাউকে বিষয়টি জানান নি। এখন আমি বাড়িতে আসাতে বিষয়টি স্থানীয় কয়েকজনের কাছে বলার সাহস করেছি।

 

 

ভুক্তভোগী হারুন ফকির কান্নায় ভেঙ্গে পরে বলেন, আমরা খুব ভয়ে দিনযাপন করে আসছি। এলাকায় প্রভাবশালী হওয়াতে খোকন হাওলাদারের ভয়ে আমরা সারাদিন ঘররে মধ্যেই থাকি। খোকন হাওলাদার বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারসহ মেরে ফেলার হুমকী দিয়ে আসতেছে।

 

 

অভিযুক্ত খোকন হাওলাদার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন গাছ কেটে তাদেরকে (হারুন) গাছের দাম দিয়ে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD