স্বর্ণ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বর্ণ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মানববন্ধন

স্বর্ণ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মানববন্ধন

স্বর্ণ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক।। নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর নির্যাতন, হয়রানি ও স্বর্ণসহ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্বামী। একই সঙ্গে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তিনি।

 

 

শনিবার দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বেশ কয়েকজন গ্রামবাসীও যোগ দেন।

 

 

মানববন্ধনে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, বেশ কিছুদিন আগে বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যান আমার স্ত্রী মিনা বেগম। এরপর ভুয়া তালাকনামা পাঠিয়ে আমার নামে প্রশাসনের কাছে বিভিন্ন মিথ্যা তথ্য-সম্বলিত অভিযোগসহ মামলা করে হয়রানি করছেন।

 

 

তিনি আরো বলেন, সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তার হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।

 

 

আফজাল বলেন, ২০০৮ সালে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার সঙ্গে আমার বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। ব্যবসার কাজে বাইরে চলতি বছরের ১ জুন সস্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে ঢোকেন মিনা। পরে টাকা, স্বর্ণালংকার, ফ্রিজসহ দামি আসবাবপত্র নিয়ে যান।

 

 

এ ঘটনায় ২৬ জুন লোহাগড়া থানায় মামলা করি। মামলাটি আদালতে বিচারাধীন। মিনা বেগম ও তার সমর্থিত সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাকে ও আমার মেয়েকে হুমকি-ধামকি দিচ্ছে। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।

 

 

মানববন্ধনে আফজালের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বলে, আমার মা মিথ্যা কথা বলে সোনা-দানা, টাকা নিয়ে চলে গেছেন। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছেন। জয়পুর গ্রামের লাকী বেগম বলেন, মিনা মিথ্যা অভিযোগ দিয়ে আফজাল হোসেনকে হয়রানি করছেন।

 

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুণ্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD