সংবাদ শিরোনাম:

বরগুনায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটালো বিদ্যুতের তারের খুঁটি!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:50:44 am, Saturday, 21 November 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় বিদ্যুতের তারের খুঁটি বসানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম জানান, আবুল বাশার তার বড় ভাই সিদ্দিকুর রহমানের জমির উপর দিয়ে বিদ্যুতের তারের খুঁটি স্থাপন করে বিদ্যুত লাইন নেয়ার চেষ্টা করেন। এ সময় সিদ্দিকুর তার জমির ওপর দিয়ে লাইন টানতে বাঁধা দেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি তদন্ত সাঈদ আহমেদ জানান, মারামারির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটালো বিদ্যুতের তারের খুঁটি!

প্রকাশের সময় : 02:50:44 am, Saturday, 21 November 2020