সংবাদ শিরোনাম:

বরিশালে লোকাল বাসে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:58:19 am, Saturday, 21 November 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল -ভুরঘাটা যাত্রীবাহি লোকাল বাসের ভিতর থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২০ নভেম্বর ) রাত আনুমানিক ৮টার দিকে লাশটি উদ্ধার করে গৌরনদী মডেল থানা পুলিশ।

শাকিল নামে এক বাস যাত্রী জানান, নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড থেকে পিএস ক্লাসিক নামের একটি বাস(বরিশাল-জ ১১-০১০৬) নাম্বার ভুরঘাটার উদ্দেশ্যে সন্ধ্যা পৌনে সাতটার দিকে রওনা দেয়। পথিমধ্যে গড়িয়ারপাড় নামক স্থান থেকে একটি ড্রাম নিয়ে অজ্ঞাত এক যাত্রী বাসে উঠে। পরবর্তীতে বাসটি ভুরঘাটা স্ট্যান্ডে আসার পর সকল যাত্রী নেমে গেলে অজ্ঞাত ঐ ব্যাক্তি যাত্রীদের সাথে কৌশালে ড্রামটি না নিয়ে বাস থেকে নেমে যায়।

এদিকে বাস নিয়ে ফের বরিশালের উদ্দেশ্যে রওনা হলে বাসটি চেক করার সময় গাড়ির মধ্যে থাকা ড্রামটি হেলপার-সুপারভাইজারের নজরে আসলে তাদের সন্দেহ হয়। পরে তারা ড্রামটি খুলে এক তরুনীর লাশ দেখে হতভম্ভ হয়ে যায়। এরপর তারা স্থানীয়দের সহায়তায় গৌরনদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার ।

এব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান,স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে আমাদের থানা পুলিশ উপস্থিত হয়ে ড্রামের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান,নিহত তরুনীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া নিহত তরুনীর মাথায় মারাত্ক জখমের চিহ্ন রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে লোকাল বাসে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর লাশ

প্রকাশের সময় : 12:58:19 am, Saturday, 21 November 2020