বরিশালের মাহতাব উদ্দিন রাজাপুরে আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের মাহতাব উদ্দিন রাজাপুরে আটক

বরিশালের মাহতাব উদ্দিন রাজাপুরে আটক

বরিশালের মাহতাব উদ্দিন রাজাপুরে আটক




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে ১০ কোটি টাকা মূল্যের ব্রিটিশ সীমানা পিলারসদৃশ একটি বস্তুসহ প্রতারক চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরের ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাস ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

 

 

আটকরা হলেন- রাজাপুরের ইসাহাক খন্দকারের ছেলে ইদ্রিস খন্দকার, চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ, বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান, ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদ্দিন, ঢাকার দক্ষিণখানের ১২ নম্বর সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন), ভোলার লালমোহনের চরনিউলের কাজেম আলীর ছেলে মেহেদি হাসান ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম।

 

 

উদ্ধার পিলারটির গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে বলে জানান ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।

 

বরিশালের মাহতাব উদ্দিন রাজাপুরে আটক

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার ওই পিলারসদৃশ বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD