সংবাদ শিরোনাম:

‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে যুবকের রক্তাক্ত লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:41:03 pm, Tuesday, 17 November 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছালে এর তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ‘সুন্দরবন-১১’ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ।

সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের লাশ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে যুবকের রক্তাক্ত লাশ

প্রকাশের সময় : 08:41:03 pm, Tuesday, 17 November 2020