সংবাদ শিরোনাম:

বরগুনায় বাঁধে ১৩ বছরে ১৩ বার সংস্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:58:44 pm, Monday, 16 November 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ ঘূর্ণিঝড় সিডর-আইলায় বিধ্বস্ত হয়ে ভেঙ্গে গেছে বরগুনায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের পর ১৩ বছরে ১৩ বার সংস্কার করার পরও বর্তমানে বাঁধটির বেহোল দশা। কিন্তু এখনো সেটি পুননির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

উপকূলীয় জেলা বরগুনায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, ফণীসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রায় সাড়ে পাঁচ শ’ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ওই বাঁধ এখনো সম্পূর্ণ মেরামত না হওয়ায় বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি, গাছপালা এবং কয়েক শ’ একর ফসলি জমি।

পাথরঘাটার পদ্মার ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে ওই এলাকার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছেন না। সিডরের পর একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। যতবার এই বেড়িবাঁধ ভাঙে ততবার সেটি সংস্কার করা হয়। এভাবে গত ১৩ বছরে বাঁধটি ১৩ বার সংস্কার করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, ‘বরগুনা জেলার ২২টি পোল্ডারের ক্ষতিগ্রস্ত বাঁধের টেকসই সংস্কার ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পটি অনুমোদন হলে বরগুনা জেলার কোনো এলাকায় আর এ সমস্যা থাকবে না।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ বলেন, এ বাঁধটি ভেঙে যাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত দ্রুত সংস্কার কাজ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদন হলে টেকসই সুরক্ষা বাঁধ নির্মাণ হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় বাঁধে ১৩ বছরে ১৩ বার সংস্কার

প্রকাশের সময় : 09:58:44 pm, Monday, 16 November 2020