ভালোবেসে প্রধানমন্ত্রীকে জমি লিখে দিলেন বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভালোবেসে প্রধানমন্ত্রীকে জমি লিখে দিলেন বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা

ভালোবেসে প্রধানমন্ত্রীকে জমি লিখে দিলেন বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা

ভালোবেসে প্রধানমন্ত্রীকে জমি লিখে দিলেন বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ যিঁনি দেশ দিয়েছেন তাঁর সন্তানকে এক টুকরো জমি লিখে দিয়ে নিজেকে ধন্য মনে করলেন না বরিশালের বানারীপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী। বললেন বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জমি লিখে দিয়ে তিনি তৃপ্তি পেয়েছেন মাত্র। ১৫ নভেম্বর রবিবার দুপুরে চাখার সাব-রেজিষ্ট্রী অফিসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করে ৫ শতক সম্পত্তি লিখে দেন। তাঁর এ দলিলের পরিচিত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন।

 

 

বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠির সীমান্তবর্তী কাজলাহার গ্রামে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামীর সম্পত্তিতে সম্প্রতি বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। নিজ সম্পত্তিতে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুৃজিবুর রহমান ও ‘প্রিয়নেত্রী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করায় তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি এজন্য তিনি নিজেকে দেশের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করছেন।

 

 

সূখরঞ্জনের তিন ছেলে ও এক ছেলের বউ ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার থাকায় ৫ সন্তানের জনক অশীতিপর বৃদ্ধ এখনও বরিশাল আদালতে গিয়ে আইনজীবী সহকারীর কাজ করে ১২ সদস্যের পরিবারের ভরণপোষণ ও দুই ছেলের বউ এবং তিন নাতি-নাতনীর লেখাপড়ার ব্যয়ভার বহন করতে হয়।

 

 

শুধু এক ছেলে স্বর্নের দোকানে কাজ করে তাকে কিছুটা সহায়তা করেণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার তার দীর্ঘদিনের বাসনা। তিনি তার দেওয়া সম্পত্তির দলিল প্রধানমন্ত্রীর হাতে নিজে তুলে দেওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD