সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে এ্যাম্বুলেন্স চাপায় পথচারী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:17:29 pm, Sunday, 15 November 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে এ্যাম্বুলেন্স চাপায় রিপন হাওলাদার (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে উপজেলার বোয়ালিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশাঙ্গাল ইউনিয়নের বাউবাহাল গ্রামের চাঁন খা’র ছেলে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, পটুয়াখালী থেকে রোগী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল এ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে বোয়ালিয়া ব্রিজের ঢালে এ্যাম্বুলেন্সটির চাপায় রিপন হাওলাদার নামের ওই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তিনি জানান, ঘাতক এ্যাম্বুলেন্সটিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় কোন মামলা বা অভিযোগ পাননি বলে জানিয়েছেন ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে এ্যাম্বুলেন্স চাপায় পথচারী নিহত

প্রকাশের সময় : 08:17:29 pm, Sunday, 15 November 2020