সংবাদ শিরোনাম:

ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের মশাল মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:21:30 am, Friday, 13 November 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি পান্থপথ সিগন্যালে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

এদিকে মশাল মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ করে ফেলেন দোকানদাররা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান দাবি করেছেন, ‘বসুন্ধরার উল্টা দিকে সন্ধ্যার পর একটি মশাল মিছিল যাচ্ছিল। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা ও নাশকতা করার চেষ্টা করে। সে সময় পুলিশ দুজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশের সময় : 01:21:30 am, Friday, 13 November 2020