সংবাদ শিরোনাম:

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান ,মাস্ক না পরায় জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:08:24 am, Friday, 13 November 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শীতে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে জনগণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় বিভিন্ন বাসের মাস্কবিহীন ৮ যাত্রীকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাস্কবিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাস এবং টিকেট কাউন্টারে ‘নো মাস্ক, নো টিকেট, নো এন্ট্রি’ লেখা ফেস্টুন বিতরণ করা হয়।

এর আগে বুধবার রাতে একই ভ্রাম্যমাণ আদালত বরিশাল নদী বন্দরে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়ে মাস্কবিহীন ৫ জন যাত্রীকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন।

এদিকে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বরিশাল নগরীর ৫টি পয়েন্টে একযোগে ক্যাম্পেইন করেছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযাগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় মাস্ক ব্যবহারের সুফল-কুফল সম্পর্কে নানা সচেতনতামূলক স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা।

সংগঠনের সদস্য মো. রাকিন বলেন, জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সারাদেশের ৮টি বিভাগীয় শহর এবং ৬৪ জেলায় আজ একযোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান ,মাস্ক না পরায় জরিমানা

প্রকাশের সময় : 01:08:24 am, Friday, 13 November 2020