মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন: বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন: বিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন: বিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশন। তাদের অনুষ্ঠানে ও সংবাদ পরিবেশনে ভিন্ন বৈচিত্র রয়েছে। যার কারনে এই চ্যানেলটি জনপ্রিয় হয়েছে। এসব মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।তিনি আরো বলেন, বরিশালের পেশাদার সাংবাদিকরা সব সময় পুলিশকে সহযোগীতা করে আসছে। এ সময় মোহনা টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। বুধবার (১১ নভেম্বর) সকালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে পালন করা হয়েছে। এ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ শহীদুল ইসলাম, বরিশাল র‌্যাব-৮’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাহাঙ্গীর হোসেন, বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি কাজী আল মামুন, বরিশাল প্রেস ক্লাব ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহÑসাধারন সম্পাদক মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসাইন,

 

 

ইন্ডিপেন্ডেন্টে টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বিটিএমএ’র সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান মো: হুমায়ুন কবির, স্বপন খন্দকার, গোপাল সরকার, বিসিসির ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, বরিশাল ল’ কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, দপ্তর সম্পাদক এম. মোফাজ্জেল, মো: জাকির হোসেন, রেহমান আনিস, দৈনিক তারুন্যের বার্তার প্রকাশক ও সম্পাদক নাসির উদ্দিন আহমেদ রনি, দৈনিক দক্ষিনের কাগজের সম্পাদক এম. সালাউদ্দিন,

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো: শাহেদ রাজিব, কোতয়ালী মডেল থানার ওসি (প্রশাসন) নুরুল ইসলাম, ওসি (অপারেশন) মোজাম্মেল, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি জুয়েল রানা ও বরিশাল হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি বিশু ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহনা টিভির বরিশাল বিভাগীয় প্রধান ও সম্পাদক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম। এ সময় অতিথিরা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD