বরগুনায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ!

বরগুনায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ!

ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ শেষে স্কুলছাত্রীর নগ্ন ছবি তুলে মোবাইল ফোনে ধারণ করে রাখে। তাদের ডাকে সাড়া না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে স্কুলছাত্রী। মান-সম্মানের ভয়ে ভূক্তভোগীর অভিভাবকরা আইনগত কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। আজ মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বারেক মৃধার পুত্র ট্রাকের হেলপার মেহেদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে তিন মাস পূর্বে প্রেমের ফাঁদে ফেলে। গত শনিবার বিকেলে মেহেদী ওই স্কুলছাত্রীকে পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা সংলগ্ন হোটেলে সন্ধ্যায় আসতে বলে। ভিকটিম স্কুলছাত্রীটি মেহেদীর কথামতো ওই হোটেলে দেখা করতে যায়। এ সময় মেহেদী তার বন্ধু রাসেলকে নিয়ে ওই হোটেলে ভিকটিম স্কুলছাত্রীর সঙ্গে দেখা করতে আসে। মেহেদী তার ভাবিকে দেখানোর কথা বলে কৌশলে ওই স্কুলছাত্রীকে হোটেলের সামনে জনৈক সোলায়মানের বাসায় নিয়ে যায়। সোলায়মান তাদেরকে ঘরে তুলে দিয়ে বাহির থেকে তালা দিয়ে চলে যায়। ওই বাসায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী।

 

 

রাতে বাসায় ফিরে স্কুলছাত্রী এ ঘটনা তার পরিবারকে জানায়। মেয়ের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ে ওই স্কুলছাত্রীর অভিভাবকরা এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে সাহস পায়নি।

 

 

স্কুলছাত্রীর বাবা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের নগ্ন ছবি ছেড়ে দেওয়ার ভয়ে আমি এতদিন এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে সাহস পাইনি। আমি এ ঘটনার বিচার চাই ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী দুদিন পরে এ নমুনার প্রতিবেদন পাওয়া যাবে।

 

 

আমতলী থানার উপপরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিম ওই স্কুলছাত্রীর সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD