আদরের কথা বলে মাদরাসাছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আদরের কথা বলে মাদরাসাছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক

আদরের কথা বলে মাদরাসাছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক

আদরের কথা বলে মাদরাসাছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৭) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার জামিয়াতুল ইমান মাদরাসায় এ ঘটনা ঘটে। শনিবার রাত ৯টার দিকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান সিলেটের জকিগঞ্জ থানার কোনাগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে।

 

 

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী (৯) সিদ্ধিরগঞ্জে জামিয়াতুল ইমান মাদরাসার ছাত্রাবাসে থেকে আট মাস ধরে পড়াশোনা করছিল। ২ অক্টোবর দুপুর দুইটায় একই মাদরাসার আবাসিক শিক্ষক মিনহাজুর তাকে মাদরাসার নিচতলার রুমে ডেকে নিয়ে আদর করার কথা বলে বলাৎকার করেন।

 

 

ইতোপূর্বে বিভিন্ন সময়ে মিনহাজুর আদর করার কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রকে একাধিকবার বলাৎকার করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি পরিবারের সদস্যসহ অন্য কাউকে যাতে না বলে সেজন্য বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন শিক্ষক।

 

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD