সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:40:58 am, Sunday, 8 November 2020
  • 29 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে নদীর তীর থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার সাচড়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, কাচারির খাল লঞ্চঘাট এলাকার তেতুলিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশের একটি দল ট্রলার নিয়ে রাতভর খোঁজাখুজি করে ভোররাতে সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি পরিচয় এখনো পাওয়া যায়নি। আনুমানিক ৩০ বছর বয়সের ওই যুবকের মরদেহটি নদীতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বোরহানউদ্দিনে নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 02:40:58 am, Sunday, 8 November 2020