সংবাদ শিরোনাম:

চুরির অভিযোগে কর্মচারীকে অমানবিক নির্যাতন,থানায় নালিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:57:58 pm, Tuesday, 3 November 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চুয়াডাঙ্গার জীবননগর শহরের টিন ব্যবসায়ী ‘মেসার্স হক মেশিনারি’র স্বত্বাধিকারী হাজী সাইদুল হক ও তার ছোট ভাই সাইউল হক তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কর্মচারী খলিল মিজি (৫৫) এর বিরুদ্ধে দুই হাজার টাকা চুরির অভিযোগ তুলে তাকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে আহত করে। রোববার দুপুরে তাকে ব্যবসা প্রতিষ্ঠানে আটকিয়ে সন্ধ্যা পর্যন্ত নির্যাতনের পর ঘটনা কারো কাছে প্রকাশ করতে পারবে না শর্তে তাকে পরিবারের হাতে তুলে দেয়া হয়।

সোমবার সন্ধ্যায় তার অবস্থা খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

এ ঘটনায় আহত দোকান ম্যানেজারের স্ত্রী বাদী হয়ে জীবননগর থানায় সোমবার রাতে লিখিত অভিযোগ দিলে রাতেই নির্যাতনকারী সাইদুল হককে গ্রেপ্তার করেন জীবননগর থানা পুলিশ।

আহত ম্যানেজার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে খলিল মিজি (৫৫)।

আহত খলিল হক মিজি বলেন, আমি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে জীবননগর শহরের টিন ব্যবসায়ী হাজী সাইদুল হকের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করে আসছি। প্রতিদিনের মতো রোববার সকালে আমি দোকানে গিয়ে খাতাপত্র নিয়ে হিসাব নিকাশের কাজ করতে থাকি। হঠাৎ দোকানের মালিক হাজি সাইদুল হক ও তার ছোটভাই সাইউল হক আমাকে গিয়ে বলে মার্কেট থেকে বাকির আদায় করা কালেকশনের টাকা থেকে দুই হাজার টাকা কম হচ্ছে আমি তখন তাদেরকে জানাই আমি আমার পাওনা বেতনের টাকা থেকে আমার নামে খরচ লিখে পাঁচশত টাকা নিয়েছি। তখন তারা আমাকে চাপ দিয়ে বলে টাকা দুই হাজার কম হচ্ছে। আমি তাদেরকে জানাই কম হওয়া টাকা সম্পর্কে আমার জানা নাই। যে মার্কেটে থেকে কালেকশন করেছে তাকে জিজ্ঞাসা করতে বললে তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে মারপিট করতে থাকে। এভাবে তারা দুই ভাই আমাকে দোকানে আটকিয়ে রেখে পর্যায়ক্রমে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনবার অমানবিক নির্যাতন করতে থাকে আর আমাকে এই মিথ্যা চুরির কথা স্বীকার করতে বলে।

একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে আমার বাড়িতে খবর দিয়ে আমার স্ত্রী আসলে ভ্যান যোগে বাড়িতে পাঠিয়ে দেয় এবং এই কথা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। আমি ও আমার স্ত্রী আমাদের কলেজ পড়ুয়া কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে লোকলজ্জা ও হাজী সাহেবদের ভয়ে কাউকে বিষয়টি জানায়নি বাড়িতে থেকেই চিকিৎসা নিতে থাকি।

আজ আমার শারীরিক অবস্থা খারাপ দেখে আত্মীয়স্বজনরা জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। আমি আমার উপর মিথ্যা চুরির অপরাধ দিয়ে অমানবিক নির্যাতনের বিচার চাই। আমি যদি চোর হয় তাহলে দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কিভাবে চাকরি করে আসছি। আমি তাদের এখানেই ৬ বছর ধরে ম্যানেজার হিসেবে চাকরি করছি।

এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, আহত খলিল মিজির স্ত্রী বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিলে হাসপাতালে তাৎক্ষণিক পুলিশের একটা টিম পাঠিয়ে ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে রাত সাড়ে ১২টার দিকে নির্যাতনকারী ব্যবসায়ী সাইউল হককে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চুরির অভিযোগে কর্মচারীকে অমানবিক নির্যাতন,থানায় নালিশ

প্রকাশের সময় : 09:57:58 pm, Tuesday, 3 November 2020