বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ দ্বীপ ঘোষের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ দ্বীপ ঘোষের মরদেহ উদ্ধার

বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ দ্বীপ ঘোষের মরদেহ উদ্ধার

বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ দ্বীপ ঘোষের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ দ্বীপ ঘোষের (১৬) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

 

 

ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার বেলা সোয়া ১২টায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

 

নিখোঁজ দ্বীপ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে এ বছর প্রকাশিত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে রেফার্ড পেয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটার পর ৯টা ২০মিনিটে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

 

ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, সকাল থেকেই ডুবুরিরা ঘটনাস্থলে নিখোঁজ দ্বীপের সন্ধান চালায়। এরপর এর কিছুদূর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দ্বীপের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

প্রসঙ্গত বন্ধু মো. রিয়াদের জন্মদিন পালন করতে তারা ৬ বন্ধু ট্রলার ভাড়া করে। সন্ধ্যায় ঘটনাস্থলে কেক কাটার পর সকলে উল্লাসে মেতে ওঠে। এ সময় দ্বীপ নদীতে পড়ে যায়। তাৎক্ষনিক দুই বন্ধু নদীতে লাফিয়ে পড়ি। কিন্তু দ্বীপের সন্ধান মেলেনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করাও হয়।

 

 

ট্রলার থেকে দ্বীপ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ঘটনাস্থলে গভীরতা বেশী এবং স্রোতের চাপ থাকায় উদ্ধার অভিযান স্থগিত করে। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার অভিযান চালিয়ে দ্বীপকে উদ্ধার করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD