বিশ্ব নবীজীকে ব্যঙ্গ করায় সাংবাদিক শুভ মোঘল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পণ্য ফেলে দিলেন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিশ্ব নবীজীকে ব্যঙ্গ করায় সাংবাদিক শুভ মোঘল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পণ্য ফেলে দিলেন

বিশ্ব নবীজীকে ব্যঙ্গ করায় সাংবাদিক শুভ মোঘল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পণ্য ফেলে দিলেন

বিশ্ব নবীজীকে ব্যঙ্গ করায় সাংবাদিক শুভ মোঘল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পণ্য ফেলে দিলেন




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥  ফ্রান্সের সরকার প্রধান বিশ্ব নবীজীকে নিয়ে ব্যঙ্গাত্ত্বকপূর্ণ কথা বলায় এবং দয়ার ও মায়ার নবীর ব্যঙ্গ চিত্র করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ মোঘল) তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা ফ্রান্সের সকল প্রকার পণ্য ফেলে দিয়েছেন।

 

যেদিন ফ্রান্সের সরকার প্রধান হযরত মোহাম্মদ (সঃ) নিয়ে ব্যঙ্গত্ত্বকপূর্ণ কথা বলে এবং ব্যঙ্গ চিত্র করে সেদিন থেকে বিশ্বের মুসলিম দেশ গুলোতে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হতে থাকে। এদিকে বরিশালের বানারীপাড়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং ওয়ার্ডেও নবীজীকে ব্যঙ্গ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ওই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য কোনটা তা জানতে পারেণ সাংবাদিক শুভ মোঘল। এর পরেই তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা ফ্রান্সের সকল ধরণের পণ্য তিনি ফেলে দেন। এ বিষয়ে সাংবাদিক শুভ মোঘল জানান, ঈমানের দায়িত্ব থেকে নবীজীকে ভালোবেসে’ই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল ধরণের পণ্য ফেলে দিয়েছেন। অপরদিকে ফ্রান্সের পণ্য ক্রয় থেকে বিরত থাকতেও তিনি মুসিলম ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন।

 

তার এমন মহতি উদ্যোগকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

 

উল্লেখ্য সাংবাদিক শুভ মোঘলের বানারীপাড়া পৌর শহরে অবস্থিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কসমেটিকসে’র এবং ফ্লেক্সি লোডের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD