বানারীপাড়ায় জাতীয় যুব দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস পালিত




বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ‘মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান’ স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

 

এসময় তিনি বলেন যুবরাই দেশের মূল চালিকা ও প্রেরণা শক্তি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালণ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রশিক্ষনার্থীদের মাঝে ঋনের চেক,সনদ,মাস্ক ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ভূমিকা রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD