বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ সব আলোচনাকে পিছনে ফেলে তারুণ্যের জয়গানে ডপর্যবেশিত হতে যাচ্ছে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচন ২০২০। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই অনুষ্ঠিত হবে বানারীপাড়া পৌরসভার ৫ম তম নির্বাচন।
এ নির্বাচনে পৌরসভার ৯টি ওর্য়াড এবং ৩টি সংরক্ষিত আসনেই তরুণ প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ণ হবার দৃঢ় প্রত্যয় নিয়ে স্ব-স্ব এলাকায় গণসংযোগে নেমে পড়েছেন।
সকাল, দুপুর, বিকেল কখনও কখনও রাতের বেলায়ও ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তরুণ প্রার্থীরা। এমনই একজন তরুণ প্রার্থী তাজরীণ জাহান ইভা তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার সংরক্ষিত ২নং এলাকা থেকে নারী কাউন্সিলর পদে নির্বাচন করার কথা জানিয়ে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
তাজরীণ জাহান ইভা গ্রাজুয়েশন সম্পূর্ণ করা একজন সমাজসেবক। তিনি ইতোমধ্যে ন্যাশনাল সার্ভসের মাধ্যমে পৌরসভায় টানা ২ বছর কাজ করেছেন। এ সময় সাধারণ মানুষের কাছাকাছি থেকে তাদের সুখ ও দুঃখের সারথী ছিলেন।
ইভা নবজীবন রক্তদান সংস্থার মাধ্যমে অসহায় অসুস্থ মানুষদের নিয়মিত রক্তদান করে আসছেন বহু বছর পর্যন্ত। এছাড়াও ইভা বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনের সাথে সংযুক্ত থেকে সাধাণ পরিবারের হয়ে কাজ করছেন।
তাজরীণ জাহান ইভা বলেন, তিনি জনগনের দোয়া, আর্শীবাদ ও সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হতে পারলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে সামাজিক যতগুলো ব্যধি আছে তা রোধ করণের জন্য সকলের সহযোগীতা নিয়ে কাজ করবেন। তার সংরক্ষিত এলাকাকে সমষ্টিগত ভাবে একটি আর্দশ শহরে রূপদান করতে অবকাঠামো গত উন্নয়ন সহ অবহেলিত নারী-পুরুষ ও শিশুদের জন্য কাজ করার কথাও জানান ।
প্রসঙ্গত তাজরীণ জাহান ইভা উপজেলার সমভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা একজন সমাজ সেবক। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ অসহায় মানুষের আশ্রয় স্থল খ্যাত প্রখ্যাত ধানবীর মরহুম সৈয়দ শহিদুল হক জামালের নাতনী এবং বন্দর বাজারের সদর রোডের বিশিষ্টা ব্যবসায়ী সদালাপী মো. সুলতান হোসেন মিয়ার পুত্রবধু।
Leave a Reply