বাবুগঞ্জে পায়রা উড়িয়ে ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বাবুগঞ্জে পায়রা উড়িয়ে ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাবুগঞ্জে পায়রা উড়িয়ে ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত




বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি॥ ‘মুজিব বর্ষের মূল মন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বাবুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে।

 

শনিবার সকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে পায়রা উড়িয়ে ও কেক কেটে প্রধান অতিথি হিসেবে বাবুগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে এর  শুভ উদ্ভোধন করেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ ফরহাদ হোসেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বাবুগঞ্জ থানা পুলিশের আয়োজনে কলেজের অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান সভাপতিত্বে উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন শেবাচিম হাসপাতালের সাবেক অধ্যাপক ক্যাপটেন ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, ওসি মোঃ মিজানুর রহমান, ওসি তদন্ত মানবেন্দ্র বালো, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুখ বাবুল আকন, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পরিতোষ পাল, কৃষকলীগ সভাপতি জাহিদ সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, রহিমা বেগম প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ ফরহাদ হোসেন বলেন, ‘পুলিশের হাজারো সফলতার মধ্যে দুই একটি ভুল হলে সেটা ভাইরাল হয়ে যায়। তাই সর্বদা সজাগ দৃষ্টি রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD