সংবাদ শিরোনাম:

বউ চুরি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:35:23 pm, Saturday, 31 October 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নেত্রকোণার বারহাট্টায় অন্যের বউ অপহরণ করে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে এক তরুণ। আটককৃত তরুণের নাম মো. সোহাগ মিয়া। তিনি জেলার কলমাকান্দা উপজেলার টেঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বারহাট্টা উপজেলার রৌহা গ্রামের নববধূকে (১৬) নিয়ে অটোরিকশাযোগে পালানোর সময় গোপালপুরবাজার এলাকা থেকে নববধূকে উদ্ধার ও সোহাগ মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে ওই নববধূর মামা মাহাবুব আলম বাদী হয়ে শনিবার দুপুরে সোহাগ মিয়া, তার পিতা গিয়াস উদ্দিন ও মা হাজেরা আক্তারের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, নববধূ পিতৃহীন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুনই গ্রামে। একই গ্রামের সোহাগ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করত। সোহাগের হাত থেকে বাঁচানোর জন্য প্রায় এক মাস আগে মেয়েটিকে অপ্রাপ্ত বয়সেই বারহাট্টা উপজেলার রৌহা গ্রামে বিয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সোহাগসহ অন্যরা রৌহা গ্রামে এসে মোবাইলের মাধ্যমে ফুঁসলিয়ে অপহরণ করে। পরে অটোরিকশাযোগে পালিয়ে যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পালিয়ে যাওয়ার সময় গোপালপুর বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে সোহাগ মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বউ চুরি

প্রকাশের সময় : 04:35:23 pm, Saturday, 31 October 2020