সংবাদ শিরোনাম:

বরগুনায় রিফাত হত্যা: রাব্বি-টিকটক হৃদয় -হাসান বরিশাল কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:22 am, Saturday, 31 October 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ পুরুষ আসামির মধ্য তিনজনকে বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে কড়া নিরাপত্তায় তাদের বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কারাগারে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার সকালে মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। তিনি নিহত রিফাতের স্ত্রী।

বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, বরগুনা জেলা কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও রাব্বী আকন, টিকটক হৃদয় ও মো. হাসানকে বরিশাল বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা এখনো বরগুনা জেলা কারাগারেই আছে।

৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড ও বাকি চার আসামিকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার পর থেকেই বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন মিন্নি। কনডেম সেলের নারী ইউনিটে একাই ছিলেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় রিফাত হত্যা: রাব্বি-টিকটক হৃদয় -হাসান বরিশাল কারাগারে

প্রকাশের সময় : 01:16:22 am, Saturday, 31 October 2020