বরিশালে হাত-মুখ বেঁধে লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ওপর নির্যাতন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে হাত-মুখ বেঁধে লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ওপর নির্যাতন

বরিশালে হাত-মুখ বেঁধে লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ওপর নির্যাতন

বরিশালে হাত-মুখ বেঁধে লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ওপর নির্যাতন




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাত-মুখ বেঁধে গ্যাসের আগুনের লোহার খুন্তি গরম করে ছ্যাঁকা দিয়ে স্ত্রী সমাপ্তি সরকারের ওপর নির্যাতন চালিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শুধু তাই নয়, আহত গৃহবধূকে চিকিৎসা না দিয়ে ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার বাবার বাড়ির লোকজন গিয়ে সমাপ্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

 

 

সমাপ্তি উপজেলার বাহাদুপুর গ্রামের সদানন্দ সরকারের মেয়ে এবং স্বামী বিপুল বালা উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের সদানন্দ বালার ছেলে। দুই বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক বছরের শিশুসন্তান রয়েছে।

 

 

হাসপাতালে চিকিৎসাধীন সমাপ্তি জানান, বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিপুল ও তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি হলে শারীরিক নির্যাতন চালায়। এজন্য পারিবারিক বিষয় নিয়ে আমি যতটা পারি নীরব থাকার চেষ্টা করি। সর্বশেষ মঙ্গলবার রাতে বিপুল ও তার ভাইয়ের স্ত্রী ববিতার সাথে পারিবারিক বিষয়ে নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় বিপুলকে বাধা দিলে বিপুল ও তার পরিবারের লোকজন আমার হাত ও মুখ বেঁধে মারধর করে। এক পর্যায়ে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে লোহার খুন্তি গরম করে দু-হাত ও পিঠে ছ্যাঁকা দেয়। ছ্যাঁকা দেয়ার সময়ও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে।

 

 

সমাপ্তির ভাই সুশান্ত সরকার বলেন, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে সমাপ্তিকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পাচ্ছে না বলে জানান তিনি।

 

 

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ দিলে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD