বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন




এম. কে. রানা, নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় সেনাবাহিনীর ৩টি বিগ্রেড ও ৫টি ইউনিটের এই পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, দিনে দিনে আমরা আমাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করে তুলছি।

 

 

আমরা যুদ্ধ নয় প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান চাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সেনাবাহিনী প্রয়োজনীয় ভূমিকা রাখছে। এসময় তিনি সেনাবাহিনীর কর্মকান্ডের প্রশংসা করেন এবং সমৃদ্ধি কামনা করেন।তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ পদাতিক ডিভিশনের অধীনে বিভিন্ন ব্রিগেড/ ইউনিটের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হলো। নবগঠিত এসব বিগ্রেড সদর ও ইউনিটসমূহ দক্ষিনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের স্বপ্নপূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

 

 

এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আনুষ্ঠনিকভাবে পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় সদর দপ্তর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড, সদর দপ্তর ২৮ পদাতিক ব্রিগেড, ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ সিগনাল ব্যাটালিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর ও এসটি ব্যাটালিয়ন এর পতাকা উত্তোলনের প্যারোড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উর্ধ্বতন সোনাকর্মকর্তাগণ, অসামরীক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD