উজিরপুরে বাড়ি ফিরে স্বামী দেখলেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে বাড়ি ফিরে স্বামী দেখলেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী!

উজিরপুরে বাড়ি ফিরে স্বামী দেখলেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী!

উজিরপুরে বাড়ি ফিরে স্বামী দেখলেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী!




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূ ( ৪০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

ধর্ষিতা গৃহবধূর স্বামী জানান, সোমবার দুপুরে তিনি বাড়িতে এসে দেখতে পান ঘরের বারান্দার মেজেতে ফেলে তার স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী বাদল শীল। এ সময় তার উপস্থিতি টের পেয়ে বাদল দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্ত্রী তাকে জানান, ঘরে একা থাকার সুযোগে বাদল শীল এসে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

এ প্রসঙ্গে ওই গৃহবধু মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে তাকে ঘরে একা পেয়ে একই বাড়ির মামা সম্পর্কীয় বাদল শীল ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। বাদল শীল পূর্ব পরিকল্পিতভাবে নিজের স্ত্রী ও সন্তানদের ঝালকাঠিতে শ্বশুরালয়ে বেড়াতে পাঠিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

 

 

এদিকে ওই ধর্ষকের পক্ষ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD