সংবাদ শিরোনাম:

‘বিয়ে হওয়ার পানিপড়া’ খাইয়ে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:53:20 am, Sunday, 25 October 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বিয়ে হওয়ার পানি পড়া দিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কবিরাজ পরিচয়দানকারী এক যুুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ভিক্টিম শ্রীপুর থানায় ওই কবিরাজকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভিক্টিম স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। প্রায় আড়াইমাস আগে ভিক্টিম নয়নপুর এলাকার মো. নজরুল ইসলামের বাড়িতে ভাড়ায় ওঠেন। একই বাড়িতে আবুল হাশেমও ভাড়া থাকে। সেই সুবাদে তার সঙ্গে ভিক্টিমের পরিচয় হয়। আবুল হাশেম নিজেকে কবিরাজ পরিচয় দেয় ভিক্টিমের কাছে।

গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে কথা আছে বলে তাকে আবুল হাসেমের ঘরে ডেকে নেন তিনি। পরে তিনি বলেন, কে বা কারা ভিক্টিমকে ‘বান’ মেরেছে। তাই তার বিয়ের কোন প্রস্তাব আসে না। এজন্য একটি গ্লাসে পানি নিয়ে এসে তিনি ভিক্টিমকে পান করতে বলেন। পরে ভিক্টিম তা সরল বিশ্বাসে পান করে নিজ কক্ষে চলে যান।

এ পানি পান করার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়। প্রায় ৫/৬ মিনিট পরে আবুল হাশেম ভিক্টিমের রুম থেকে ডেকে বের করে পাশের খালি রুমে নিয়ে যান এবং কিছু বুঝে ওঠার আগে দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

পরে দরজা খুলে ভিক্টিম কক্ষ থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করে। আবুল হাশেম ঘটনাটি কাউকে জানালে ভিক্টিমকে খুন করার হুমকি দেয়। এ সময় ভিক্টিমের ফুফু ওই বাসায় গেলে আবুল হাশেম চলে যান। বিষয়টি স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ভিক্টিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। আবুল হাশেম মামলার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘বিয়ে হওয়ার পানিপড়া’ খাইয়ে ধর্ষণ

প্রকাশের সময় : 12:53:20 am, Sunday, 25 October 2020