সংবাদ শিরোনাম:

আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:40:03 am, Friday, 23 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এক স্কুলছাত্রী (১৪) বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রীর সাথেপাশের উজিরপুর উপজেলার এক ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এঘটনা ওই ছাত্রীর পরিবার জানতে পেরে তাকে বকাবকি করে।

এ ঘটনায় ওই ছাত্রী গত ৭ অক্টোবর বিকেলে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১২ অক্টোবর তাকে বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় বুধবার সন্ধ্যার পর তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে ওই স্কুলছাত্রীকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন। তার মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে বাড়িতে যায় তার পরিবার। পরে এসআই মনিরুজ্জামান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে পাঠিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : 01:40:03 am, Friday, 23 October 2020