নদীতে ৬০ যাত্রী নিয়ে ভাসতে থাকা সেই ট্রলারটি উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদীতে ৬০ যাত্রী নিয়ে ভাসতে থাকা সেই ট্রলারটি উদ্ধার

নদীতে ৬০ যাত্রী নিয়ে ভাসতে থাকা সেই ট্রলারটি উদ্ধার

নদীতে ৬০ যাত্রী নিয়ে ভাসতে থাকা সেই ট্রলারটি উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলার কলাতলীর চর এলাকার মেঘনা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে পৌনে ৮টার দিকে ট্রলার ও যাত্রীদের উদ্ধার করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির।

 

 

 

তিনি বলেন, বিকেল ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে বৈরী আবহাওয়ার মধ্যে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার উদ্দেশে রওনা হয়।

 

 

বিকেল পৌনে ৬টার দিকে ট্রলারটি মনপুরার কলাতলী চরসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিকল হয়ে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা রাত পৌনে ৮টার দিকে ট্রলারটিকে উদ্ধার করে তজুমদ্দিন লঞ্চঘাটে নিয়ে আসেন।

 

 

এরপর যাত্রীদের তাদের আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত যাত্রীরা সবাই সুস্থ আছেন বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD