মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের সুগন্ধা নদীর একাংশ দূধর্ষ জানে আলম ফকিরের দখলে রয়েছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে রেকর্ড গড়েছেন কেদারপুর ইউনিয়নের সানি কেদারপুর এলাকার মান্নান ফকিরের ছেলে এক সময়ের সর্বহারা নেতা জানে আলম ।
সরোজমিন অনুসন্ধানে জানা গেছে, জানে আলম সুগন্ধা নদীর সানি কেদারপুর লঞ্চঘাট থেকে কাশিগঞ্জ পর্যন্ত ত্রিশজন জেলের প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন পাঁচটি ইলিশ ও পাঁচশত টাকা উত্তলন করে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করিয়ে আসছে। ইতিপূর্বে জানে আলমের নেতৃত্বে ওই এলাকায় মৎস্য অভিযানের ট্রলারে হামলা চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এছাড়া কেদারপুরে সংগঠিত অধিকাংশ অপরাধের নেতৃত্ব দিয়ে থাকে জানে আলম।
এ বিষয় বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান’র দৃষ্টি আকর্ষন করলে তিনি জানান, জানে অালম জেলেদের কাছে থেকে টাকা নিয়ে ইলিশ শিকার করছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য অফিসারের সাথে কথা বলেছি। শিঘ্রই উক্ত বিষয়ে উপজেলা প্রশাসন সাথে নিয়ে অভিযান করা হচ্ছে।
Leave a Reply