মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে সদর উপজেলা মৎস্য অফিস। গত ৫ দিনে ৫টি ভ্রাম্যমান আদালত ও ২০টি অভিযানে প্রায় ২৩ লাখ টাকার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া নিষেধাজ্ঞাকালীন মাছ ধরার দায়ে ৫টি মামলা ও ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান ও সদর উপজেলা এসিল্যান্ড মোঃ মেহেদি হাসান। এদিকে গত ৫ দিনে ৩ হাজার ১৩২জন জেলের মধ্যে ৬৪.১০ মেঃটন চাল বিতরণ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান ও এসিল্যান্ড মোঃ মেহেদি হাসান’র নেতৃত্বে কীর্তনখোলা, আড়িয়াল খাঁ সহ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। গত ৫ দিনে অন্তত ৫টি ভ্রাম্যমান আদালতে অন্তত ৩০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ৫দিনে জব্দকৃত আনুমানিক মূল্য ২৩ লাখ টাকার সাড়ে ১১ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি জব্দকৃত ৪০ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সদর উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরু পর কোস্টগার্ড, নৌ-পুলিশ, মেট্রোঃ পুলিশ ছাড়াও মৎস্য অফিসের পক্ষ থেকে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মৎস্য অফিস বেশি সতর্ক থাকায় জেলেরা নদীতে জাল ফেলতে পারছেনা বলে দাবী করেন তিনি।
Leave a Reply