বরিশালে ধর্ষক গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ধর্ষক গ্রেপ্তার

বরিশালে ধর্ষক গ্রেপ্তার

বরিশালে ধর্ষক গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে যুবতী এবং প্রতিবন্ধী কিশোরীকে পৃথক ঘটনায় ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বরিশাল নগরীর শ্রী সবুজ কান্তি(৫০) এবং জেলার গৌরনদী উপজেলার মো. সিরাজ বেপারী(৫০)। রবিবার বিকেলে খবর বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

 

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠিতে গত ১২ অক্টোবর এক যুবতী (৩০) কে প্রতিবেশী শ্রী সবুজ কান্তি(৫০) রান্নাঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। সবুজ ওই এলাকার মৃত মিনাল কান্তি আইচ এর পুত্র। ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করে।

 

 

ওই ঘটনায় র‌্যাবের একটি টিম রোববার ভোরে পিরোজপুর জেলার কাউখালী থানাধীন হরিণদারা এলাকা থেকে ধর্ষক শ্রী সবুজ কান্তি(৫০) কে গ্রেপ্তার করে। প্রাথমিক ভাবে আটককৃত সবুজ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 

 

অপর এ ঘটনায় র‌্যাব জানায়, জেলার গৌরনদী থানাধীন বাটাজোর গ্রামে এক কিশোরীকে(১৬) কে প্রতিবেশী মো. সিরাজ বেপারী(৫০) জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে আসামি সিরাজ পলাতক ছিল। সিরাজ ওই গ্রামের মৃত আরোজ আলী বেপারীর পুত্র।

 

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুপুরে ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তার নিজ বসত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে উক্ত ধর্ষককে গ্রেপ্তার করে। প্রাথমিক ভাবে গ্রেপ্তারকৃত সিরাজ বেপারী ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD