বানারীপাড়ায় গরু চুরি,দিশেহারা খামারিরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় গরু চুরি,দিশেহারা খামারিরা

বানারীপাড়ায় গরু চুরি,দিশেহারা খামারিরা

বানারীপাড়ায় গরু চুরি,দিশেহারা খামারিরা




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় একের পর এক গরু চুরির ঘটনায় ঘটছে। এতে দিশেহারা ও সর্বস্বান্ত হয়ে পড়ছে খামারিরা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই গরু চুরি ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা গরু উদ্ধার করতে পারছে না পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের (বোর্ড স্কুল সংলগ্ন) মাহফুজুর রহমান লিটন মৃধার ‘আল-এহ্সান ডেইরী ফার্ম’ হতে ছয়টি গরু চুরি হয়ে যায়। ফার্মের সাতটি গরুর মধ্যে ছয়টি চুরি হয়ে যাওয়ায় লিটন পাগলপ্রায়।

 

 

লিটন মৃধা বলেন, আমি রাত একটা পর্যন্ত ফার্মে কাজ করেছি। যখন কাজ করে যাই তখন আমি সাতটি গরু শক্ত করে বেঁধে দরজায় তালা লাগিয়ে যাই। দুর্বৃত্তরা যে গরুগুলো চুরি করতে পারেনি সেটি কিছুটা হিংস্র প্রকৃতির। পূর্ব শত্রুতার জের ধরে তাকে সর্বস্বান্ত করার জন্য পরিকল্পিতভাবে গাভীগুলো চুরি করা হয়েছে বলে তার ধারণা। চুরি হয়ে যাওয়া ছয়টি গরুর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে দাবি লিটনের।

 

 

এদিকে কিছুদিন পূর্বে পৌর শহরের ২নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান লালের বিশালাকৃতির দুটি গাভী ও উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের কৃষক ইয়ার হোসেনের একটি ষাড় চুরি হয়ে যায়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরি খবর পাওয়া গেছে।

 

 

সংঘবদ্ধ একটি চক্র এসব গরু চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে। এক এলাকার গরু চুরি করে দূর পথের অন্য এলাকায় বিক্রি করায় এরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। চুরি করা সিংহভাগ গরু নৌ-পথে ট্রলারে নিয়ে যাওয়া হয়।

 

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সংঘবদ্ধ এ চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD