সংবাদ শিরোনাম:

ভোলায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলেন ধর্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:12:22 am, Sunday, 18 October 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মনির বোয়াল নামের এক ব্যক্তি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। শুক্রবার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভোলায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলেন ধর্ষক

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত মনির ওই ওয়ার্ডের এক গৃহবধূর ওপর যৌন নির্যাতন করে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় সালিশের মাধ্যমে তাকে জরিমানাও করা হয়।

এরপরও গত রাতে মনির ওই গৃহবধূকে যৌন নির্যাতন ও ধর্ষণের উদ্দেশ্যে বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ধাওয়া করলে পালাতে গিয়ে সে পাশের একটি খালে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় জনতা খালে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে।

গণপিটুনি দিয়ে তাকে ইউপি চৌকিদারদের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।

ইলিশা ও রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন শীল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অভিযুক্ত মনিরকে আটক করে নিয়ে আসি এবং ভোলা সদর হাসপাতালে তাকে ভর্তি করাই। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলেন ধর্ষক

প্রকাশের সময় : 02:12:22 am, Sunday, 18 October 2020