মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
আরিফ হোসেন, বাবুগঞ্জ : বরিশালের বাবুগঞ্জের সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মনিরুজ্জামান শাহিন ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ন-সম্পাদক, বরিশাল “ল” কলেজের প্রভাষক এ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল (এপিপি) এর রত্নগর্ভা মাতা মনোয়ারা বেগম(৭৫) মৃত্যু বরন করেছেন।
(ইন্নানিল্লাহি —–রাজেউন)
শনিবার দুপুর ১২:১৫ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যু কালে তিনি ৫ ছেলে,নাতি নাতনি সহ অসংখ্য আত্বীয় স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা শনিবার বাদ আসর বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালে হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য মাইনুল হোসেন পারভেজ, জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদ মোস্তফা কামাল চিশতী, ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলন, ইঞ্জিনিয়ার শাহারিয়ার শিল্পী, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল, আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইনূর রহমান শিকদার, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, জাপা সদস্য সচিব শফিউল আযম, যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন, যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান সোহাগ, ঢাকা মহানগর (উত্তর) যুব মহিলা লীগের সহ-সভাপতি সালমা আক্তার, জেলা জাতীয় যুব-সংহতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (জিএম সহিদ), যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল। এছাড়া জেলা অাইনজীবী সমিতি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
এ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল’র মায়ের মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
Leave a Reply