সংবাদ শিরোনাম:

ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:31:10 am, Saturday, 17 October 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাঙামাটি শহরে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী নারীর বাড়ি জেলার বরকল উপজেলায়। ধর্ষণে অভিযুক্ত রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের সাবেক সদস্য মো. আলমগীরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে শহরের উত্তর কালিন্দীপুর এলাকায় হোটেল ডিগনিটিতে এ ঘটনা ঘটেছে। আটক আলমগীর বরকল উপজেলা আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

ভুক্তভোগী জানায়, আলমগীর মেম্বার বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত ছয় বছর ধরে ধর্ষণ করে আসছিল। এর কারণে তার আগের সংসারের স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আলমগীরকে বিয়ের কথা বললে বার বার এড়িয়ে যান বলে জানান ভুক্তভোগী।

তিনি বলেন, আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে আজ (শুক্রবার) আবার আমাকে ফোন করে হোটেলে দেখা করতে বলে এবং ব্যবসা করার জন্য এক লাখ টাকা দাবি করে। অন্যথায় আমার সাথে তোলা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে আমাকে হুমকিও দেয় আলমগীর মেম্বার।

ভুক্তভোগী আরও জানায়, তার অজান্তে আলমগীর মেম্বার বিভিন্ন সময় ভিডিও ছবি তুলেছিল। তার হুমকিতে লোকলজ্জার ভয়ে আমি তার সাথে হোটেলে দেখা করতে আসি। দেখা করতে আসলে সে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি আমি ফোনে আমার পরিচিত কয়েকজনকে জানালে তারা পুলিশসহ এসে হাতেনাতে আলমগীর মেম্বারকে আটক করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কোতয়ালী থানায় মামলা দিয়েছেন। মামলা গ্রহণ করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : 01:31:10 am, Saturday, 17 October 2020