সংবাদ শিরোনাম:

গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:22:32 am, Saturday, 17 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরে অপহরণ করে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পানিছত্র এলাকার লতিফ ব্যাপারীর ছেলে ফারুক হোসেন, মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার।

র‌্যাব জানায়, সদরের কলাবাড়ি গ্রামের ফারুক হোসেনের ভাড়াটিয়া বাসায় অপহরণ করে এক গৃহবধূকে তিনদিন আটকে গণধর্ষণ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহযোগি লিটন ও তৈয়ব আলীকে আটক করা হয়েছে।

এদিকে গ্রেফতার তিনজন ও ভুক্তভোগী গৃহবধূকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করলে আসামিদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণ

প্রকাশের সময় : 01:22:32 am, Saturday, 17 October 2020